নওগাঁর মহাদেবপুরে পাখি সহ বিক্রেতা আটক!

নওগাঁ প্রতিনিধি : বুধবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে থেকে তাকে আটক করা হয়। পাখি বিক্রেতা দেলোয়ার হোসেন পোরশা উপজেলার গোড়খাই মহল্লার সাদেক আলীর ছেলে।
যানা যায়, নওগাঁর মহাদেবপুরে খাঁচায় করে দেশিও প্রজাতির ঘুঘু বিক্রয়ের উদ্দেশ্যে কবুতর হাটে এলে প্রাণ ও প্রকৃতির সদস্য সাজ্জাদ হোসেন দেখতে পেয়ে ফোনে প্রাণ ও প্রকৃতির মহাদেবপুর সভাপতি কাজী নাজমুলকে বিষয়টা জানায়, দ্রুত হাটে গিয়ে দেখেন ১৫টি লাল-রাজঘুঘু, তিলাঘুঘু বিক্রির জন্য অপেক্ষা করছে।তাৎক্ষণিক ফোনে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে পাখি বিক্রিয়ের কথা অবগত করলে দ্রুতই পুলিশ পাঠিয়ে বিক্রেতাকে আটক করে উপজেলায় নিয়ে যাওয়া হয়।
নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি বিক্রেতা দেলোয়ার হোসেনকে জরিমানা করে ভবিষ্যতে আর পাখি ব্যবসায় জড়িত না হবার অঙ্গিকার করলে ছেড়ে দেওয়া হয়।
পরে আটক পাখিগুলো উপজেলা চত্বরে অবমুক্ত করা হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার জনাব অরুণ চন্দ্র রায়, এস এই এরশাদ হোসেন, এস এই মোঃ রায়হান, পাখি গবেষক মুনসুর সরকার ভাই, প্রাণ ও প্রকৃতির সদস্য সহিদুল ইসলাম, বিদ্যুৎ হোসেন সহ উপস্থিত লোকজন।




