শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে সচেতনতামূলক একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক তাছলিমা খাতুন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদসহ অন্যরা।
উদ্বোধনাকলে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান। এদিকে এডিস মশার সম্ভাব্য সকল প্রজননক্ষেত্র চিহ্নিত করে অপসারণ ও ধ্বংস করতে হবে বলে জানিয়েছেন।পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।