Uncategorized

মান্দায় সড়ক দুর্ঘটনায় ইটভাটা শ্রমিকের মৃত্যু

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে নীলকুঠি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার প্রসাদপুর ইউপি মটগাড়ি গ্রামের ওমর ফারুকের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সকালে সাইকেল যোগে বাড়ি থেকে কর্মস্থলে (ইটভাটায়) যাওয়ার সময় নওগাঁ রাজশাহী মহাসড়ক নীলকুঠির মোড়ে রাস্তা পার হতে গেলে, নওগাঁ গামী একটি ভটভটি সাইকেলে সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাবুল হোসেন। পরে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনার পরপরই লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button