Uncategorized

কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক সভাপতি এএমএম সালেহের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক সভাপতি ধামরাইয়ের আবুল বাশার কৃষি কলেজের প্রতিষ্ঠাতা কৃষিবিদ এএমএম সালেহের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষে গতকাল আবুল বাশার কৃষি কলেজ মিলনায়তনে কৃষিবিদ ড. রওশন আরার সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুুল হামিদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমূখ।
কৃষিবিদ এএমএম সালেহ গত ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১৯৫৭ সালের ১২ মার্চ ধামরাইয়ের মঙ্গলবাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। এএমএম সালেহ বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সহ-সভাপতিও ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button