Uncategorized

অভিযোগের ৫ মিনিটের মধ্যে পদক্ষেপ : জরিমানার ২৫% পেল অভিযোগকারী

নিজস্ব প্রতিনিধি : নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখায় হরিরামপুরের ঝিটকা বাজারের এক ওষুধ দোকানদারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সোমবার সকালে অভিযান চলাকালীন সময়ে একজন ভোক্তা অভিযোগ করেন ঝিটকা বাজারের কনিকা মেডিকেল হল থেকে তিনি এমআরপি ৫৫ টাকার ঔষুধ ৬০ টাকায় কিনেছেন! অভিযোগ প্রাপ্তির ৫ মিনিটেই সেখানে পৌঁছে যায় ভোক্তা অধিকারের অভিযানিক দল। অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় ওই ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রাপ্য জরিমানার ২৫% হিসেবে তাৎক্ষণিক ১ হাজার টাকা প্রদানও করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ, হরিরামপুর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম। ওই কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button