পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন মিসবাহ

ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু লর্ডসে প্রথম টেস্টে দারুন জয়ের পর চনমনে হযে ওটা সাজঘর আবহটা হঠাৎই কেমন যেন চুপসে গেছে। সোমবারই ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় হারের মুখে পড়তে হয়েছে মিসবাহ ব্রিগেডকে। চার টেস্টের সিরিজের অর্ধেকটা এখনো বাকি। শেষ দুই টেস্টে দূর্দান্তভাবে ফিরে আসতেই পারে পাকিস্তান।
তবে এই মুহূর্তে মিসবাদের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে ম্যাঞ্চেস্টারে যেভাবে হারতে হয়েছে। হারের ব্যবধান ৩৩০ রানের! লর্ডসে পাকিস্তান দাপটে জেতার পর অতি বড় ইংরেজ সমর্থকও ভাবেননি এভাবে মিসবাহদের পরের টেস্টেই শুইয়ে দেয়া যাবে।
এমন পরাজয়ের পর বেশ মনমরা পাকিস্তান অধিনায়ক। মিসবাহ- উল- হক গোপন করতে পারেননি নিজের হতাশা। বলেছেন,‘কিছুই খেলতে পারিনি। আমাদের নতুন করে বসতে হবে। উন্নতি ঘটাতে হবে প্রতিটি বিভাগেই। ওদের ওপর কোনো সময়েই চাপ তৈরি করতে পারেনি আমাদের বোলাররা। নয়তো প্রথম ইনিংসে ইংল্যান্ড অত রান তুলতেই পারত না।’
পাশাপাশিই মিসবাহ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জো রুটের ইনিংসের। তার কথায়,‘রুট আর কুক বোলারদের ওপর শাসন করেছে। বিশেষ করে রুটই আমাদের হারিয়ে দিল! যে ইনিংসটা ও খেলেছে, তা এককথায় দুর্ধর্ষ।




