তুমব্রু নবারুণ ক্রীড়া চক্রের বিজয় দিবস পালন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন তুমব্রু নবারুন ক্রীড়া চক্র, স্বল্পপরিসরে র্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে মহান বিজয় দিবস উৎযাপন করা হয়েছে।
বুধবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন আজ। বহু সংগ্রাম, তাজা রক্ত, তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালী জাতি লাভ করে এই স্বাধীনতা।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও ঝুঁকির কথা মাথায় রেখে স্বল্প আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন করলেন তুমব্রু নবারুন ক্রীড়া চক্র।
বিজয় দিবসের র্যালীটি তুমব্রু বাজারের নবারুন ক্রীড়া চক্রের অফিস থেকে আরম্ভ করে উত্তর পাড়া বাজার পদক্ষিণ করে ৩ নং ঘুমধুম ইউপি চত্তরে এসে শেষ করে আলোচনা সভায় যোগদান করে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃআলম, আগামী ১নং ওয়ার্ড়ের মেম্বার প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ তারেক, মফিজুর রহমান, নুরুল আবছারসহ তুমব্রু নবারুন ক্রীড়া চক্রের সকল সদস্যগন।
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বাংলাদেশে এক অপশক্তি কাজ করতেছে, তাই প্রত্যেককে যার, যার অবস্হান থেকে সজাগ থাকতে হবে এবং নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করতে হবে।




