মোস্তাফিজের সুস্থতা কামনায় হায়দরাবাদ

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই বোলিং যাদু দেখিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভাগ্য তাকে বঞ্চিত করেছে, কাধের ইনজুরিতে পরে আপাতত দুই ম্যাচেই কাউন্টি অভিজ্ঞতা সীমাবন্ধ রাখতে হচ্ছে কাটার মাস্টারকে।
অনুশীলনের সময় কাঁধে চোট পাওয়ায় চলতি মৌসুমে সাসেক্সের হয়ে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। মোস্তাফিজের ইনজুরিতে অগণিত ভক্তদের মত সহানুভূতি ও শুভকামনা জানিয়েছে তার আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদও।
নিজেদের অফিসিয়াল ফেজবুক পেজের মাধ্যমে মোস্তাফিজের দ্রুত আরোগ্য কামনা করে স্ট্যাটাস দিয়েছে হায়দরাবাদ। স্ট্যাটাসে সানরাইজার্স লিখেছে, ‘কাঁধের ইনজুরিতে পড়ে সাইডলাইনে চলে যেতে হয়েছে মোস্তাফিজকে এবং কাউন্টিতে তার দল সাসেক্সের হয়ে বাকি ম্যাচগুলোতে আর অংশ নিতে পারছেন না তিনি। আমরা আশা করছি, খুব দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসবেন দ্য ফিজ।’




