বদরগঞ্জের ১০ ইউনিয়নে চেয়ারম্যান ৩টিতে আওয়ামীলীগ ও ৭টিতে স্বতন্ত্র জয়ী

রাহুল সরকারঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামীলীগ এবং সাতটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়-
রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক(চশমা)। তার প্রাপ্ত ভোটের পরিমাণ পাঁচ হাজার ৪৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ছাখাওয়াত হোসেন হীরা(ঘোড়া) পেয়েছেন তিন হাজার ৯২০ ভোট।
গোপিনাথপুরে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুমন(আনারস) পাঁচ হাজার ৮৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের লুৎফর রহমান(নৌকা) পেয়েছেন পাঁচ হাজার ৩২২ ভোট।
রামনাথপুরে স্বতন্ত্র প্রার্থী শওকত আলী(মটরসাইকেল) ছয় হাজার ৬৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মোহছিনা বেগম(নৌকা) পেয়েছেন চার হাজার ২৬৯ ভোট।
দামোদরপুরে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক(মটরসাইকেল) আট হাজার ৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের আজিজুল হক সরকার(নৌকা) পেয়েছেন আট হাজার ৪৮ ভোট।
মধুপুরে আওয়ামীলীগের নূর আলম ভুট্টু(নৌকা) ছয় হাজার ৪৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আয়নাল হক(আনারস) পেয়েছেন পাঁচ হাজার ৮৬৪ ভোট।
গোপালপুরে স্বতন্ত্র প্রার্থী শামসুল হক(চশমা) আট হাজার ৫৯২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মোস্তাফিজার রহমান বিদ্যুৎ (নৌকা) পেয়েছেন ছয় হাজার ৮৭৩ ভোট।
কুতুবপুরে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী(ঘোড়া) ছয় হাজার ৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের শামসুল হক(নৌকা) পেয়েছেন চার হাজার ৮৯৬ ভোট।
কালুপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহিদুল হক মানিক(আনারস) চার হাজার ৬৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আশরাফুল সরকার(চশমা) পেয়েছেন চার হাজার ৩৩৯ ভোট।
বিষ্ণুপুরে আওয়ামীলীগের ফিন্দিউল হাসান চৌধুরী শান্তু(নৌকা) ১২ হাজার ৪১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী(চশমা) পেয়েছেন ছয় হাজার ২১৯ ভোট।
লোহানীপাড়ায় আওয়ামীলীগের ডলু শাহ(নৌকা) পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সেকেন্দার আলী সরকার(আনারস) পেয়েছেন পাঁচ হাজার ৯০৩ ভোট।




