sliderস্থানিয়

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ বিশ্ব শিক্ষক দিবসের শোভাযাত্রায় এমন স্লোগান সম্মিলিত ব্যানার ব্যবহার এবং কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে পুনর্বাসন করার অপচেষ্টার অভিযোগে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি ও তিল্লি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হাসেম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে স্থানীয় এলাকাবাসী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান,বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষকের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যানারে লেখা হয ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’। বিষয়টি অভিভাবক, শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিতর্কিত ওই ব্যানার জব্দ করে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।

তিল্লি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন জানান, বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতা হালিম মোল্লা ও হাশেম মোল্লা, যুবদল নেতা সুজন মাহমুদ, রিপন মিয়া, বিকাশ বিশ্বাস সাইফুল ইসলাম, আমান ও শিপনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছি।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আলীগকে পুনর্বাসন করার লক্ষ্যে তিনি গভীর রাতে বিদ্যালয় ভবন ব্যবহার করে নিয়মিত গোপন মিটিং করতেন প্রধান শিক্ষক আবুল হাসান ভূঁইয়া।

তিল্লি উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মনজুর আলম বলেন, আওয়ামী লীগের এই দোসরকে অর্থজালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে ইতিপূর্বে দুই বছর সাসপেন্ড করে রাখা হয়। পুনরায় যোগদান করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপতৎপরতা অব্যাহত রেখেছিলেন। ডিসেম্বর ইস্যুতে তিনি গভীর ষড়যন্ত্র মেতে ওঠেন। বিশ্ব শিক্ষক দিবসে যার প্রতিফলন ঘটে।

সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: জসিম উদ্দিন বলেন, যেই মুহূর্তে বিএনপি সরকার শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছে, শিক্ষকদের মর্যাদা রক্ষায় নানা মুখি কর্মসূচি হাতে নিয়েছে। ঠিক এই মুহূর্তে একজন প্রধান শিক্ষকের এমন কীর্তিকলাপ দুঃখজনক। তিনি বিষয়টি গুরুত্ব সাথে আমল নিয়ে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এবিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, একটি নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের অপচেষ্টা ও সরকার বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button