sliderস্থানিয়

৩১ দফা বাস্তবায়ন ও দলকে সু-সংগঠিত করতে ধামরাইয়ে বিএনপি-যুবদলের উঠান বৈঠকে নেতাকর্মীর ঢল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড,ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে দলকে সু-সংগঠিত করার লক্ষে ঢাকার ধামরাইয়ে বিএনপি-যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আযোজিত উঠান বৈঠকে নেতাকর্মীর ঢল নামে। শুক্রবার রাত ৮টায় ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে কয়েক হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ নেন।

সাবেক ইউনিয়ন যুবদল নেতা এমদাদুল হকের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আলী, পৌর
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, সাবেক সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি দেওয়ান লোকমান হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, আরেক
সাবেক সহ-সভাপতি জাবেদ আলী, ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন প্রমূখ।

উঠান বৈঠকে দুই হাত উচু করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদকে এমপি হিসেবে দেখতে চান উপস্থিত কয়েক হাজার কর্মী-সমর্থকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button