slider

হরিরামপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হরিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আলী আজম মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাস এর আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলাল,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান শিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার, যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু,উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল আলম খান মিশুক,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শাকিল মোল্লা,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বপরি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রুহের আত্নার মাগফেরাত কামনা করা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button