sliderস্থানিয়

কাজিপুরে ওয়ার্কশপে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তা এলাকায় ‘মায়ের দোয়া স্টিল এন্ড ওয়ার্কসপ’-এ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ রানা।

শনিবার (৩ অক্টোবর) সকালে দোকানে গিয়ে মালামাল দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন মালিক। পরে তিনি কাজিপুর থানায় এ ঘটনায় অভিযোগ করেন।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে আলমিরা, শোকেস, দরজা-জানালা তৈরির বিভিন্ন সরঞ্জাম, ওয়েল্ডিং মেশিন, শীল মেশিন এবং প্রায় ৪০ কেজি তামার তারসহ বিভিন্ন যন্ত্রপাতি।

প্রতিষ্ঠানের মালিক মো. মাসুদ রানা বলেন, সকালে দোকানে গিয়ে তিনি বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি দেখতে পাননি। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এতে তার আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আলমপুর চৌরাস্তা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.হারুন-অর রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button