sliderস্থানিয়

সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন

প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দূর্ঘটনা ও হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল (১৩ আগস্ট) রাতে সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুর এলাকায় চতুল হারাতইলের বাসিন্দা কানাইঘাট উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদের ছোট ছেলে ফয়েজ আহমদ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে, আরও অনেকেই হতাহত হয়েছেন। এর পূর্বে শনিবার একই এলাকায় আরও একজন সড়ক দুর্ঘটনায় নিহত হন। সড়ক দূর্ঘটনা ও অব্যবস্থাপনা রোধে কর্তৃপক্ষরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় দি রয়েল রেষ্টুরেন্টে কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের শপথ অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশাররফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান বলেন, সাংগঠনিক দূরদর্শী পরিকল্পনা করে উপজেলা ব্যাপী কাজের রোডম্যাপ তৈরী করে জোন ভিত্তিক কাজ করবেন, এতে অল্প সময়ে কাজের ভালো একটা ফলাফল পাবে৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, উপজেলা ছাত্র জমিয়তে সদ্য সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও সহ-সভাপতি জহির আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button