নারীপ্রবাসশিরোনাম

সলিডারিতে আজি ফ্রান্সে (SAF)’র পক্ষ থেকে হাসনাত জেহানকে SAF -Femme d’Honneur 2026’ সম্মাননা প্রদান

সলিডারিতে আজি ফ্রান্সে (SAF)’র পক্ষ থেকে হাসনাত জেহানকে ‘সাফ ফাম দ’অনার ২০২৬ / SAF – Femme d’Honneur 2026’ সম্মাননা প্রদান

শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে তাঁর মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।

২০২৬ সালের ১৫ নভেম্বর, ফ্রান্সের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidarités Asie France (SAF)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হাসনাত জেহানের হাতে তুলে দেওয়া হয়েছে ‘SAF Femme d’Honneur 2026’ (সাফ নারী সম্মাননা ২০২৬) পুরস্কার।

শিক্ষা, সাহিত্য এবং সামাজিক উন্নয়নে তাঁর মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

২০২৬ সালের আন্তর্জাতিক নারী অধিকার দিবস উপলক্ষে এই সম্মাননা ঘোষণা করা হয়েছিল। সমাজের অগ্রগতি, জ্ঞানচর্চা এবং সামাজিক উন্নয়নে যেসব নারী তাঁদের কাজ, দক্ষতা ও অবদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাঁদের স্বীকৃতি ও সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রাথমিকভাবে ২০২৬ সালের ৭ মার্চ আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও স্মারক তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি এবং কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ার কারণে নির্ধারিত তারিখে হাসনাত জেহানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া সম্ভব হয়নি।

অবশেষে ২০২৬ সালের ১৫ নভেম্বর Solidarités Asie France (SAF)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হাসনাত জেহানের হাতে পুরস্কার ও সম্মানসূচক স্মারক তুলে দেওয়া হয়।সংগঠনের প্রেসিডেন্ট KHIANG Nayan এবং সাধারণ সম্পাদক Shahin Ahmad তাদের হাতে এই সম্মাননা ও স্মারক তুলে দেন।

এই স্বীকৃতির মাধ্যমে সংগঠনটি সমাজের অগ্রগতি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে অবদান রাখা নারীদের কাজকে সম্মান জানাতে চায়। একই সঙ্গে তাঁদের উদ্যোগ, দক্ষতা ও সামাজিক ভূমিকা আরও বেশি মানুষের সামনে তুলে ধরতে চায়।

‘SAF Femme d’Honneur’ কেবল একটি সম্মাননা নয়, এটি একটি বার্তা—নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাঁদের সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করা এবং একটি অধিকতর সংহতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাঁদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করা।

Solidarités Asie France-এর কাছে একজন নারীকে সম্মানিত করার অর্থ হলো তাঁর অবদান, জ্ঞান, অভিজ্ঞতা, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানানো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button