sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল, ইয়াবা সহ আটক ৭

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনে ডিবি পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও চোরই মোবাইল উদ্দার ও তিনজন মহিলা সহ সাতজনকে আটক করেছে।
আটককৃতর হলো জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর উত্তরপাড়া গ্রামে মৃত মুনজুর আলির ছেলে মো: মাইনুল ইসলাম(৭৩)ও ভোলাহাট থানার জাদুনগর গ্রামের মো:মুনজুর হোসেনের স্ত্রী মোসা:জিয়াসমীন বেগম (২৫),শিবগঞ্জ পৌরসভাীন শেখ টোলা গ্রামের সোহেল(২৩) হাজারী ডাঙ্গার মো: সাখাওয়াত হোসেন রাফি(৩০),কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের বিলকিস খাতুন ওরফে কুমসুম খাতাুন ও শিবগঞ্জ পৌরসভাধীন গোয়ালপাড়া গ্রামের বাপ্পি(৩৪) ও বাগানটুলি গ্রামের সিয়ামজুল ইসলাম সিয়াম (২৭)।

থানা ও ডিবি পুলিশের দেয়া সূত্র মতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের তত্ত্বাবধানের এস আই (নিরস্ত্র) ইমরান হোছাইন ও সংগীয় ফোর্স সহ গত ১৪ আগষ্ট বিকালে রেহাইচর এলাকার মহানন্দ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা সহ মাইনুল ইসলামকে আটক করে।

অন্যদিকে ভোলাহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগষ্ট রাত তিনটার দিকে ভোলাহাট থানার জাদুনগর গ্রামে মুনজুর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইল সহ মুনজুর হোসেনের স্ত্রী মোসা: জিয়াসমীন(২৫)কে হাতেনাতে আটক করে। যার আনুমানিক মূল্য ১৮লাখ ৬০ হাজার টাকা।দুটি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ও ভোলাহাট থানায় দুটি মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদ্বয়কে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগষ্ট রাতে শিবগঞ্জ পৌরসভাধীন আলিডাঙ্গা বাচ্চু মোড়ে শিবগঞ্জ থানার এস আই (নিরস্ত) হরেন্দ্রনাথ দেবদাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা সহ ওই প৭াচজনকে আটক করে।
ঘটনাটি তিনটি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপর গৌৗতম কুমার বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button