জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুর উপজেলা ভীমপুর স্কুল থেকে সোনাপুর গ্রাম পর্যন্ত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়ন ভিমপুর গ্রামে এ রাস্তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ।