খেলা
২২০ রানে অলআউট বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২২০ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে এমন অদ্ভূত ধসের স্বাদ পেলো টাইগাররা। বাজে ধসের ক্ষেত্রে এটি তৃতীয়স্থানে।
২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে সবচেয়ে বাজে ধ্বসের স্বাদ নেয় বাংলাদেশ। ৩২ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানেই গুটিয়ে গিয়েছিলো টাইগাররা।
আর ২০০৭ সালে প্রেমাদাসায় শ্রীলংকার বিপক্ষে ৪৮ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৬২ রানে নিজেদের ইনিংস গুটিয়ে নেয় বাংলাদেশ।
সূত্র : বাসস




