Uncategorized

হোমনায় বই মেলার উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ মেরি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : সোমবার ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হোমনা শিল্প কলা একাডেমি প্রাঙ্গণে ৩ দিন ব্যপি বই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি। প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন,সকল প্রকার বই মানুষকে সভ্যতা শেখায় তাই সকলের জন্য বই পড়া অপরিহার্য। নতুন বইয়ের ঘ্রাণ সকলকে প্রানান্বিত করার স্মৃতি তিনি সকলকে স্মরণ করিয়ে দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,পৌর সভার মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা সহ প্রশাসনের এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।মেলায় মহাসিন আহমেদের সম্পাদনায় স্বপ্নের পথে শব্দকোষ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি ।উপজেলা প্রশাসন এবং স্থানীয় গন পাঠাগারের ব্যবস্থাপনায় মেলাটির আয়োজন করা হয়। পাঠাগারের পরিচালক ও লেখক এবং শিক্ষক সাবেক জিএস আব্দুস ছালাম মেলার সার্বিক সহযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button