
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে চালা ইউনিয়ন যুবদলের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ বুধবার বাদ আসরের পরবর্তী সময়ে উপজেলার চালা বাজারে চালা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম ভূইয়া এর সভাপতিত্বে চালা বাজারের সভাপতি খন্দকার রফিক দরবেশের সঞ্চালনায় এবং সরকারি দেবেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুকুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহীন(মোল্লা শাহীন)।
প্রধান অতিথির বক্তব্যে আবু সা’দাত মোঃ শাহীন (মোল্লা শাহীন) জানান,রমজান মাস পরিবর্তনের মাস এবং তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করাই হলো রমাদানের শিক্ষা।
তিনি আরো জানান, হরিরামপুরের মা-মাটি গণমানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।
সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।




