Uncategorized

এইচএসসি পরীক্ষা হচ্ছে না, এসএসসি-জেএসসি গড় করে ফল

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হবে না। এসএসসি-জেএসসির গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন করে ডিসেম্বরের মধ্যে ফলাফল দেওয়া হবে।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হবে না।
এসএসসি-জিএসসি পরীক্ষার ফল গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যবস্থাপক, সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে যে আলাপ-আলোচনা হয়েছে, তার ওপর ভিত্তি করে আমরা ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্নভাবে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। ’
তিনি বলেন, ‘যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা প্রত্যেকে দুটি করে পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে- জেএসসি ও এসএসসি। সেই দুটি পরীক্ষার ফলাফলের গড় করে তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি। ’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button