Uncategorized

দ্রততম জলমানব অস্ট্রেলিয়ার কাইল চালমার্স

১০০ মিটার স্প্রিন্ট যদি হয় দ্রুততম মানব নির্ধারণের ইভেন্ট তাহলে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার দ্রুততম জলমানব নির্ধারণের ইভেন্ট বটে। আর এবারের অলিম্পিকে সবাইকে অবাক করে দিয়ে অলিম্পিকের দ্রুততম মানবের খেতাব জিতে নিলেন ১৮ বছরের এক তরুণ।
অস্ট্রেলিয়ার কাইল চালমার্স সাঁতারে তার দেশের ৪৮ বছরের দুঃখ ঘুঁচিয়েছেন। এবারের আসরের ষষ্ঠ দিনে তিনি জিতে নিয়েছেন ১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা। হারিয়েছেন ২০১২ লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন আমেরিকান ন্যাথান আড্রিয়ানকে।
রিওর সুইমিংপুলে কাইল জিতেছেন ব্যক্তিগত সেরা টাইমিং ৪৭.৫৮ সেকেন্ডে। বেলজিয়ামের রুপা জয়ী পিটার টিমার্সের চেয়ে মাত্র ০.২২ সেকেন্ড ও ন্যাথানের চেয়ে ০.২৭ সেকেন্ড সময় কম নিয়েছেন কাইল।
কাইলের আগে অলিম্পিকে শেষবার সাঁতারের সোনা অস্ট্রেলিয়া জিতেছিল সেই ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিকে। জিতিয়েছিলেন মাইক ওয়েন্ডেন।
একটা দেশ জলরাশিতে ঘেরা। সাঁতার সেই দেশের খুব জনপ্রিয় বিষয়। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় আসরে কেবল হতাশই হয়ে যাচ্ছিল তারা। শেষ পর্যন্ত কাইল দূর করলেন সেই জাতীয় হতাশা। চার বছর আগে লন্ডনে ন্যাথানের কাছে হেরেছিলেন অস্ট্রেলিয়ারই জেমস ম্যাগনাসেন। সেটি ছিল অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইলের ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button