sliderস্থানিয়

নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

তপন দাস,নীলফামারী: নীলফামারীতে ফেসবুক গ্রুপ ‘নীলফামারী অনলাইন শপ’-কে কেন্দ্র করে গড়ে ওঠা সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে শহরের চৌরঙ্গী মোড়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, ভুক্তভোগী নারী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, ফেক আইডি ও ট্রোল কনটেন্টের মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ছবি বিকৃত করে নারীদের ব্ল্যাকমেইল করা হচ্ছে। এতে অনেক নারী শিক্ষার্থী ও উদীয়মান উদ্যোক্তা চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

সমাবেশে উপস্থিত নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দেন। পরবর্তীতে আল মিজান সাংবাদিকের সাথে এক ফোনালাপে ওসি জিল্লুর রহমান জানান, অপরাধীদের চিহ্নিত করতে ঢাকা সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।

একই সাথে তিনি সতর্ক করে দেন যে, কেবল মূল অপরাধীই নয়—অনলাইনে এ ধরনের মানহানিকর পোস্ট, কুরুচিপূর্ণ ছবি বা তথ্য যারা শেয়ার বা গ্রুপে প্রচার করছেন, তারাও সাইবার সুরক্ষা আইনের অধীনে সমপরিমাণ অপরাধ করছেন এবং তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button