Uncategorized

জয়পুরহাটে অর্থ হাতিয়ে নেওয়ার সময় ভুয়া এসআই আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে এক রোগীর শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয় দিয়ে টাকা অর্থ হাতিয়ে নেওয়ার সময় উত্তম কুমার ঘোষ (৪২) নামে পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত উত্তম জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধুপাড়া মহল্লার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, নওগাঁর রানীনগর এলাকার শরীফুল, তৌফিকসহ তিন জন ঢাকায় চিকিৎসা শেষে ঢাকা থেকে বাস যোগে বাড়ি ফিরছিলেন। তারা বাসে ঘুমিয়ে পরলে ভূল করে জেলার পাঁববিবি যান। সেখান থেকে বাস যোগে জয়পুরহাটে ফেরার সময় বাসের মধ্যে উত্তম নিজেকে পুলিশের এস আই পরিচয় দিয়ে বলেন যে, তারে শরীরে মাদক দ্রব্য আছে, তল্লাশী করতে হবে।
এ অবস্থায় বাসটি শহরের পাঁচুর মোড়ে আসলে উত্তম তাদেরকে পাশর্^বর্তী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যান ও ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে তাদেরকে গ্রেফতার করা হবে বলে হুমকি দেন। এ সময় তাদের কাছে কাছে থাকা ১৮’শ টাকা হাতিয়ে নেন এবং বাড়ি থেকে অবশিষ্ট টাকা আনতে বলেন। এ অবস্থায় শরীফুলের স্বজন তৌফিক প্রকৃতির ডাকে সারা দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে থানার মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে পুলিশে খবর দেন।
তাৎক্ষনিক পুলিশ এসে উত্তমকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তৌফিক বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে বিকালে জেল হাজতে প্রেরন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button