sliderস্থানিয়

সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই গ্রামের মো.জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রতিবেশী জাহিদ হোসেন সাহেদ জানান, দুপুরের খাবার খেয়ে বসত ঘরের সামনে খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। স্বজনদের চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই জিহাদের মৃত্যু হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি নিহতের পরিবার পুলিশকে জানায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button