সাকিবের ৭টি রেকর্ড কখনোই ভাঙবে না!

সাকিব আল হাসান যে বিশ্বসেরা অলরাউন্ড তার প্রমান দিলেন আরো একবার। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে তার অর্জনের কমতি নেই। তবে আফগানদের বিপক্ষে তার ৭ টি রেকর্ড ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। সোমবার (২৪ জুন ) আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর এ ম্যাচে সাকিব উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে উঠলো। তার অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে জয়ে ফিরলো বাংলাদেশ।
টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে করে ২৬১ রান। জবাবে আফগানিস্তান সব উইকেট হারিয়ে করে ২০০ রান।
এক ম্যাচেই সাকিবের ৭টি রেকর্ডঃ
১। বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে ১০০০+ রান এবং ৩০+ উইকেট শিকার করে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন সাকিব।
২। বিশ্বের ২য় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট ও ৫০+ রান করেছে।
৩। ১ম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ২ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি করেছে সাকিব।
৪। ১ম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছে সাকিব।
৫। বিশ্বকাপে বাংলাদেশের মধ্যে এইটি সাকিবের এই বোলিং ফিগারই সেরা।
৬। ১ম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ১০০০+ রান করেছে সাকিব।
৭। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ব্যাট হাতে ৪৭৬ রান এবং বল হাতে ১০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন সাকিব আল হাসান।




