খেলা

সাকিবের পুরোপুরি মাঠে ফিরতে কতো সময় লাগবে?

সাকিব আল হাসান আজ মিরপুরের স্টেডিয়ামে খানিকটা ব্যাটিং অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে আঙ্গুলের চোট কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন টেস্ট ও ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডার।
শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। যার ফলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ এবং ভারত-শ্রীলংকা-বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি সাকিব।
চোট পাওয়ার পর ঢাকায় চিকিৎসা নেয়ার পর থাইল্যান্ডে বিশেষজ্ঞ মত নিতে গিয়েছিলেন সাকিব। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে মেলবোর্ন অথোপেডিক গ্রুপের একজন চিকিৎসক গ্রেগ হয়ের পরামর্শ নেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন, মেলবোর্নে প্রদাহবিরোধী একটি ইনজেকশন পুশ করেন ডক্টর গ্রেগ হয় মেলবোর্নে।
তিনি বলেন, যে ইনজেকশনটি দেয়া হয়েছে তাতে আশা করা যায় দু-তিনদিনের মধ্যে এটি কাজ করবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে খেলাজনিত কার্যক্রমে ফিতে পারবেন সাকিব।
মি. দেবাশীষের মতে, আজ যেহেতু মেশিনে ব্যাটিং করার অনুশীলন করেছেন, তা থেকে বোঝা যায় অনেকটা অগ্রগতি হয়েছে, সাকিব নিজেও আত্মবিশ্বাসী অনুভব করছেন।
তবে তিনি যোগ করেন, খেলাজিনত কার্যক্রমে ফেরা ও ম্যাচে ফিট হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। আরেকটু সময় দিতে হবে। একটা মনস্তাত্বিক ব্যপার থেকে যায়। এটা সাকিব অনুভব করবেন যখন তখনই তিনি পুরোপুরি সুস্থ হবেন। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button