sliderস্থানিয়

শিবগঞ্জে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মোঃ কেরামত আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ও শিবগঞ্জ উপজেলা সহকারী সাধারণ সম্সপাদক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ দুরুল হোদা প্রমুখ।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৩৩ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে জন প্রতি তিন হাজার টাকা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button