রাজনীতিশিরোনাম

‘লুটপাট করতে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার’

সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মিডনাইট সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। লুটপাটের মাধ্যমে নিজেদের পকেট ভারী করতে অযৌক্তিকভাবে গ্যাসের অবিশ্বাস্য মূল্য বৃদ্ধি করেছে। এর ফলে দেশের প্রতিটি সেক্টরে অরাজকতা দেখা দিবে। মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।
মঙ্গলবার (২ জুলাই) গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
তারা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করুন। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েশি রায়ে কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন এবং তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি সাজা ও দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপি সহসভাপতি হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, আব্দুস সাত্তার, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, উপদেষ্টা সৈয়দ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও মুকুল আহমদ মোর্শেদ, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, শ্রম সম্পাদক ইউনুস মিয়া, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব হোসেন চৌধুরী শিলু, পরিবারকল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও হকার্স দল নেতা আব্দুল আহাদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button