Uncategorized

রাবেয়া ফাউন্ডেশনের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

 

সংবাদদাতা : মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৩টি ইউনিয়নের ১৫ টি দুস্থ্য পরিবারের মাঝে মাহে রমজানের পুরো মাসের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয় সাটুরিয়ার নওগাও গ্রামে শুক্রবার বিকাল ৩ টার দিকে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো: আব্দুস সোবহান, সাটুরিয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, দরগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আলী নুর রতন বক্স উপিস্থিত ছিলেন।

বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো: আব্দুস সোবহান জানান, রাবেয়া ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার বালিয়াটী, সাটুরিয়া এবং দরগ্রাম ইউনিয়নের ১৫ টি দুস্থ্য পরিবারের প্রত্যেককে পঞ্চাশ কেজি চাল, দুই কেজি তেল, পোলার চাল, চিনি, ডাল, লবন, পাঁচ কেজি আলু, সব প্রকার মশলাসহ মোট বার প্রকার সামগ্রী তুলে দেওয়া হয়। একটি পরিবার যেন এক মাস সেহেরী ও ইফতার করতে পারে এমন সামগ্রী বিতরণ করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button