Uncategorized
মুন্সীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে সোমবার রাতে করোনার উপসর্গ নিয়ে দু’জন মারা গেছেন। তারা হলেন সোনারং গ্রামের সুলতান শেখ (৬০) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার গোসাইরবাগ গ্রামের মাকসুদা বেগম (৬৫)।
সোমবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাপসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় অসুস্থ হয়ে পড়েন মাকসুদা বেগমও। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। দু’জনই শ্বাসকষ্ট নিয়ে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বনিক জানান, সোমবার রাতেই দু’জনেরই সোয়াব সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। তাদের ডব্লিউএইচও’র প্রটোকল অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।




