Uncategorized

শৈশবের সঙ্গে যৌবনের লড়াইয়ে মাঠে রোনাল্ডো

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের খেতাব ধরে রাখার অভিযান শুরু আজ৷ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় ম্যাচ শুরু৷ টুর্নামেন্টের ১১ বারের ও গতবারের চ্যাম্পিয়ন রিয়াল স্যান্টিয়াগো বার্নাব্যুতে নামবে স্পোর্টং লিসবনের বিরুদ্ধে৷
গ্রুপ পর্যায়ের এই ম্যাচের তাৎপর্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে একটু আলাদাই৷আন্তর্জাতিক স্পোর্টস মিডিয়া ম্যাচটাকে বলছে রোনাল্ডোর ‘স্পেশাল’ ম্যাচ৷কিন্ত কেন? আজ যে দলটার বিরুদ্ধে রোনাল্ডো খেলবেন, সেই দলটাই যে তাঁকে তৈরী করেছে৷১২ বছরের ছোট্ট ছেলেটা মাদেইরা ছেড়ে চলে এসেছিল এখানে৷
১৯৯৭-২০০৩, এতগুলো বছর এই ক্লাবই তাঁকে তিলেতিলে গড়ে তুলেছিল৷তারপর তিনি অ্যালেক্স ফার্গুসনের চোখে পড়ে যান৷বাকিটা ইতিহাস৷আজ বিশ্বফুটবলের অন্যতম সেরা নক্ষত্র তিনি৷চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও রিয়ালের মহাতারকা৷তবুও রোনাল্ডোর কাছে ম্যাচটা যে স্পেশাল৷
মাঠে-রোনাল্ডো
এযেন শৈশবের সঙ্গে যৌবনের লড়াইয়ে রোনাল্ডো৷জিদান বলে ফেললেন,‘‘ এই ম্যাচটা নিশ্চই ওর কাছে স্পেশাল৷স্পোর্টিংয়েই ও তৈরী হয়েছে৷তবে ও ভীষণ রকমের পেশাদার৷প্রথম মিনিট থেকেই ওর ফোকাস থাকবে ম্যাচের দিকেই৷’’রোনাল্ডোর চোটের কথাও চলে আসছে এই ম্যাচে৷এ প্রসঙ্গে রিয়াল কোচ বলছেন,‘‘ দেখুন রোনাল্ডোর সঙ্গে আমার অনান্য বিষয় কথা হয়েছে৷কিন্তু ও কতক্ষণ খেলবে সে ব্যাপারে কোনও কথাই হয়নি৷কারণ ওকে জিজ্ঞাসা করলেই ও বলবে যে ৯০ মিনিটই খেলব৷আসলে ও দু’মাস মাঠের বাইরে ছিল৷লড়াইটা অত্যন্ত কঠিন৷সেটা মাথায় রাখতেই হবে৷’’
রোনাল্ডো কিন্তু অত্যন্ত পেশাদারের মতোই কথা বলছেন ম্যাচ নিয়ে৷উয়েফার ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে জানালেন,‘‘এটা একটা চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ। রিয়াল মাদ্রিদে আমি মনে করি, আমাদের এটা জেতার সুযোগ আছে। আমরা জানি, এটা খুব কঠিন একটি প্রতিযোগিতা৷কিন্তু কোনো কিছুই সহজ নয়৷আমরা চেষ্টা করব। আমরা প্রত্যেকটি ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই৷ আমার কাছে এটা যেহেতু কঠিন গ্রুপ, প্রথম গ্রুপ পর্ব নিয়ে চিন্তা করব আমরা। আমরা দেখব, প্রতিযোগিতা কিভাবে এগোচ্ছে। তবে দ্বিতীয়বার শিরোপা জেতার ব্যাপারে প্রত্যয়ী আমরা৷’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button