
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সিদ্ধান্ত মোতাবেক মানিকগঞ্জ জেলার ৩টি আসনেই তাদের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের চুড়ান্ত নাম প্রকাশ করেছে ।
সূত্রে জানা যায়,জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিকগঞ্জ-০১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা.আবু বকর সিদ্দিক।
মানিকগঞ্জ-০২ আসনে মনোনয়ন পেয়েছেন মোঃ জাহিদুর রহমান, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
মানিকগঞ্জ-০৩ আসনে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, তিনি ছিলেন জামায়াতের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আমির এবং বর্তমানে ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য।
মানিকগঞ্জ জেলা জামাতে ইসলামীর নেতাকর্মীরা জানান, আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন।
মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের জানান,ন্যায়-ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও জবাবদিহিমূলক সরকার গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাড়ি পাল্লায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার হাতকে শক্তিশালী করার লক্ষে মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের জনগণের কাছে দোয়া ও ভালোবাসা চাই এবং সকলকে দাড়ি পাল্লায় মার্কায় ভোট দিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট ও জবাবদিহিমূলক সরকার গঠনের সুযোগ করে দেওয়া উদার আহ্বান জানাচ্ছি।
স্থানীয় বিশ্লেষকরা মনে করেন,এই মনোনয়নের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর জেলার রাজনৈতিক অঙ্গনে তাদের সক্রিয় উপস্থিতি এবং নির্বাচনী মাঠে অংশগ্রহণ নিশ্চিত করলো।




