slider

বদলগাছীতে ভূয়া ২ অডিট অফিসার আটক

মো:শাকিল হোসেন, বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মন্ত্রণালয়ের অডিট টিম পরিচয় দিয়ে বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসা পরিদর্শনে এসে ভূয়া ২ জন অডিট অফিসার আটক করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। আটক কৃতরা হলেন বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার ভান্ডারীকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রেজাউল ইসলাম(২৮)। মাদারীপুর জেলার রাজউর উপজেলার আম গ্রামের মৃত অনিল চন্দ্রের ছেলে অবির ঘোষ(৩০)।
উপজেলা সমাজসেবা অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার বালুভরা ইউপির হযরতপুর নারানী হাফেজিয়া মাদ্রাসায় উপস্থিত হয়ে অডিট অফিসার পরিচয় দিয়ে টাকার দাবী করে ভূয়া ২ অডিট কর্মকর্তা রেজাউল ইসলাম ও অবির ঘোষ । সেখান থেকে ২ হাজার টাকা গ্রহন করে। পালশা আকতার সিদ্দিকী হফেজিয়া মাদ্রসায় গিয়ে ১ হাজার টাকা, বালুভরা মহির উদ্দীন বেসরকারী শিশুসদন ১হাজার এবং আধাইপুর ইউপির দেউলিয়া দারুল এহসান হাফেজিয়া মাদ্রসা গিয়ে ৫ হাজার টাকা।
বেলা ১১টার দিকে উপজেলা কদমগাছী ও কাদিমপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা অডিট করতে গেলে তারা ভূয়া অডিট অফিসার বলে প্রকাশ হয়ে পড়ে।
এসময় তারা সিএনজি যোগে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে সমাজসেবা অফিসের ২ কর্মচারি ফিরোজ হোসেন ও রজত গোস্বামী জাবারীপুর বাজারে তাদেরকে আটক করে।
দেউলিয়া দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসার কমিটির সদস্য আঃ মতিন জানায়, এখানে এসে তারা বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলে ১০হাজার টাকার দাবী করে এবং ৫হাজার দেওয়া হয়। তারা টাকা না নিয়ে উঠতে চায় না।
উপজেলা সমাজসেবা অফিসার মো. রুকুনুজ্জামান বলেন, ভূয়া অডিট কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে অডিট করার নামে টাকা নিচ্ছে খবর পেয়ে জরুরী ভাবে অফিসের ২ কর্মচারী ফিরোজ হোসেন ও রজত গোস্বামীকে পাঠাই। তারা গিয়ে ভূয়া ২ অডিট অফিসারকে আটক করে অফিসে নিয়ে আসে। এরপর তাদের থানায় হস্থান্তর করা হয়।
এ রিপোর্ট লেখ পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button