এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও প্রীতিভোজ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের এক বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় বানিয়াজুরী চেয়ারম্যান বাড়িতে এ অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু।
এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষজন চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে অভিবাদন জানান। পরে প্রীতিভোজে প্রায় দুই হাজার মানুষ অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব জেলা আওয়ামী লীগের সদস্য লিটন, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী বুলবুল, সাধারণ সম্পাদক মোখক্তারুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা আলমাস উদ্দিন বিশ্বাস মুসা, সাংবাদিক রিপন আনসারীসহ এলাকার বিশিষ্টজনরা।
ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, জনগণের ভালবাসা ও সমর্থন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ইউনিয়ন বাসীর এই ভালোবাসার প্রতিদান আমি জীবনের শেষ দিন পর্যন্ত দিয়ে যাব ইনশাআল্লাহ।




