slider

মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের শীতবস্ত্র বিতরণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পদ্মার বুকে হরিরামপুরের চরাঞ্চলে শীতার্ত তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।

এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী সহজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ও অন্যান্য অফিসার, ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়াও হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, হরিরামপুরের এই চরাঞ্চল জেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এ অঞ্চলের মানুষের আর্থিক সচ্ছলতা অনেক কম। নদীভাঙা অসহায় মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হলো। এখানকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ইতোমধ্যে জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে জেলা পুলিশের মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button