
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির এক সংগঠক সভা ও চা আড্ডা মিরপুর ১০-এর জুট পট্টিতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান।
সভায় মিরপুর অঞ্চলের থানা সমূহে এবি পার্টির কাজ সম্প্রসারণের বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে সংগঠকদের মতামত গ্রহণ করা হয়। সংগঠকদের মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহে কর্মসূচি সমূহ চুড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার রেবা, সদস্য রাকিবুল হাসান, নারী নেত্রী আমিনা রনি, শেখ মনিরুজ্জামান মনির, আসিফ আহমেদ ও তুষার সরকার।




