Uncategorized

মানিকগঞ্জে মদের কারখানার সন্ধান : আটক ২

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মার দুর্গম আইল্যার চর এলাকাইয় মানিকগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশী মদের কারখানার সন্ধান পায়। পুলিশ ওই কারখানায় উৎপাদিত দেশীয় মদ, মদ তৈরির সরঞ্জামসহ কেষ্ট হালদার (৪৫) নামে একজনকে আটক করেছে।
হরিরামপুর থেকে আটক এক ইয়াবা ব্যবসায়ীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই কারখানার সন্ধান পায় পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের অবগত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত শনিবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার মহনপুর গ্রামের মৃত ফেলু ব্যাপারীর ছেলে আব্দুর রহিমকে ২০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আইল্যার চরের ওই মদের কারখানার সন্ধান পাওয়া যায়। রোববার ভোর ৫ টার দিকে পুলিশ ওই কারখানায় চালায়। কারখানা থেকে ২১০ লিটার মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ কেষ্ট হালদারকে আটক করা হয়। আটক কেষ্ট হালদার বগুড়া জেলার ধুনট থানার চর ধুনট গ্রামের মৃত সতীশ হালদারের ছেলে। উদ্ধারকৃত মদ ও সরঞ্জামের মূল্য দুই লাখ ২৯ হাজার টাকা। তবে কারখানার মূল হোতা হরিরামপুর উপজেলার সুতালড়ি গ্রামের মৃত মোসলেম খাঁ‘র ছেলে আসলাম খাঁ পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এঘটনায় একটি মামলার হয়েছে বলে পুলিশ সুপার জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button