Uncategorized
মানিকগঞ্জে বাল্যবিয়ে করানোয় কাজীর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রামে বাল্যবিয়ে করানোর দায়ে মোশারফ হোসেন (৪৯) নামে এক কাজীর ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদত খন্দকার এ আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত মোশারফ সদর উপজেলার বকজুড়ি এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে।
ইউএনও মো. শাহাদত খন্দকার বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিভিন্ন উপায়ে বিয়ে করান মোশারফ। চলতি বছরের ২৩ আগস্ট আটিগ্রামে অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ের নাম-পরিচয় গোপন করে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করান তিনি। বিষয়টি তদন্তের পর প্রমাণিত হওয়ায় তাকে এ দ্রুত দেওয়া হয়।


