Uncategorized

জয়পুরহাটের ক্ষেতলালে প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে দিনব্যাপী প্রানীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার পর প্রর্দশনীর উদ্বোধন করা হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা,ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল, প্রানীসম্পদ সম্পসারন কর্মকর্তা ডাঃ মলি রানী দাশ সহ বিভিন্ন কর্মকর্তারা।
পদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা পশুর ২১ টি ষ্টল অংশ গ্রহন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button