মানিকগঞ্জ এসএসসি-৯৭ গ্রুপের পক্ষ থেকে পাচ শতাধিক কম্বল বিতরণ

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা এসএসসি-৯৭ গ্রুপের পক্ষ থেকে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে পাচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়াী) দুপুরে হরিরামপুর উপজেলার ৯নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে তিন শতাধিক কম্বল সহ বিভিন্ন এলাকায় মোট পাচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সারা দেশের সকল এসএসসি ব্যাচকে অনুপ্রেরণা যোগাতে মানিকগঞ্জ জেলা এসএসসি-৯৭ গ্রুপ সমাজ সেবা মূলক কাজের অগ্রযাত্রা শুরু করেছে। বছর জুড়ে গ্রুপ সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে নানা মানবিক সহায়তা সেবা কাজের ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলা এসএসসি-৯৭ গ্রুপের সদস্য বন্ধু গাজী বনি ইসলাম (রুপক) ৯নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় এ উপলক্ষে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে এ কম্বল বিতরনের আয়োজন করে গ্রুপ বন্ধু মহল। কম্বল বিতরণে গ্রুপ সসদ্য হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী বনি ইসলাম (রুপক), জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান (জনি), এ্যাডভোকেট দেওয়ান আব্দুল মতিন, গ্রুপ এ্যাডমিন মীর শাহেদ আলী, গ্রুপ মডারেটর মোজাম্মেল হোসেন মোল্লা, মোহাম্মদ মোস্তাফিজু রহমান (সেজুতি বাবু), শফিকুল ইসলাম সেতু, আর কে জুয়েল, দৌলতপুর সাংবাদিক সমিতির সভাপতি মো: শাহ আলম, সাংবাদিক সোহেল রানা, মান্নান, মতিউর রহমান খান (রুবেল), আব্দুল মান্নান মাষ্টার, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, লুৎফর রহমান, ইঞ্জিঃ আঃ রউফ, মাহবুব মিয়া (বাচ্চু), মোশারফ মহুরী, সালাম, ৯নং কাঞ্চনপুর ্ইউপি নব-নির্বাচিত সদস্য মোঃ আমজাদ হোসেন, মিজানুর রহমান, সোহেল রানা প্রমুখ।
কম্বল বিতরণ শেষে ল মানিকগঞ্জ জেলা এসএসসি-৯৭ গ্রুপ মাসিক মানবিক সহায়তা ফান্ড তহবিল গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রুপের অসহায় বন্ধুদের পাশে দাড়াতে এবং এ মাসিক ফান্ড হতে রোগে শোকে দুস্থ অসহায় মানুষের পাশে দাড়াতে এ মানবিক সহায়তা ফান্ড তহবিল কমিটি গঠন করা হয়। এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে এসএসসি-৯৭ ব্যাচ মানুষের কল্যানে কাজ করবে এই প্রত্যয় নিয়ে একশত টাকা প্রতি মাসে সঞ্চয় তহবিলে জমা গ্রহণ সিদ্ধান্ত গৃহীত হয়। দুস্থ অসহায় মানুষের পাশে সেবামূলক কাজ করার অনুপ্রেরণা হিসেবে


