মানিকগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত

মানিকগঞ্জ, সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বজনদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়।
বৃহস্পতিবার সকালে জাতির জনকের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় তিনি সরকার ও বিচার বিভাগের প্রতি এ দাবি জানান।
এমপি দুর্জয় বলেন, বঙ্গবন্ধুর কারণেই অর্জিত আজকের স্বাধীনতা। তার ডাকেই জেগে উঠল উঠেছিল বাঙালি জাতি, অর্জিত হয়েছিল লাল সবুজের পতাকা। এ মর্যাদা রক্ষায় শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাই ক্ষুধা, দারিদ্র্য ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী একটি অপশক্তি সরকারের ভাবমূর্তি বিনষ্টে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশ ও জাতির শত্রু। তাদেরকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ডিসি এসএম ফেরদৌস, এসপি রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, অ্যাডভোকেট হেলাল উদ্দিন,শচীন্দ্র নাথ মিত্র, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সুলতানুল আযম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা শ্রমিকলীগের সভাপতি আবুল সরকার প্রমুখ।




