Uncategorized
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পানিতে ডুবে ইয়ামিন নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ইয়ামিন ওই গ্রামের কাঠমিস্ত্রী হায়াত আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়,সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় সবার অজান্তে পানিতে পরে ডুবে যায় সে। পরে পানিতে ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে। দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম মহুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।




