sliderস্থানিয়

নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হয় সাজ্জাদের লাশ

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নিয়ামতপুর উপজেলায় দাফনের প্রায় ৬ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাজ্জাদ আলী (১৬) নামের এক কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়েস গ্রামে এ লাশ উত্তোলন করা হয়। নিহত সাজ্জাদ ওই গ্রামের রেজাউল হকের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি বিদ্যুৎতের পোলের উপর কাজ করা অবস্থায় সেফকার্ড ছিড়ে পড়ে গেলে সাজ্জাদ আলীর মৃত্যু হয়। পল্লী বিদ্যুতের ঠিকাদার শফিকুল ওই সময় নিহতের পরিবারকে বিভিন্নভাবে প্রলোভন ও আশ্বস্ত করে পারিবারিক ভাবে সাজ্জাদ আলীর দাফন কাফন সম্পন্ন করেন।

পরে ওই ঘটনায় নিহত সাজ্জাদ আলীর মা আজিদা বিবি বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গত ৫ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতের ঠিকাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে শফিকুল (৬৫) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
লাশ উত্তোলনের সময় নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার উপ-পরিদর্শক বেল্লাল হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহতের মা ও মামলার বাদী বলেন,আমার ছেলে ঠিকাদারের অবহেলায় মারা গেছে। আমার ছেলের কাজ ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও পোলের উঠার বেল্টসহ সকল সরঞ্জাম ছিলো দুর্বল। এ কারণে বিদ্যুৎতের পোলের উপর থেকে বেল্ট ছিড়ে নিচে পড়ে আমার ছেলের মৃত্যু হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আদালতের নির্দেশে নিহত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button