sliderস্থানিয়

রংপুরে জুয়ার আসরে অভিযান, ৫ জুয়ারী গ্রেফতার

রতন রায়হান, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশ অভিযান চালিয়ে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

রবিবার (৪ অক্টোবর) রাতে হারাগাছ থানাধীন বেনুঘাট চওড়াহাট গ্রামের জনৈক আবুজারের বাঁশঝাড়ের পাশের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হারাগাছ থানার এসআই মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন,ওই স্থানে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে টাকার বিনিময়ে জুয়া খেলছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পাঁচ জুয়ারীকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি করে তাস সম্বলিত দুই বান্ডেল, জুয়া খেলার বিভিন্ন নোটের নগদ ৬ হাজার ২৯০ টাকা এবং বসার কাজে ব্যবহৃত একটি নীল রঙের প্লাস্টিকের মাদুর জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মজিবর রহমান (৩২), মো. জান্নাতুল ইসলাম (৩৭), মো. রমজান (৫৫), মো. একরামুল হক (৩৫) ও মো. সবুজ মিয়া (৪০)। তাদের সবার বাড়ি হারাগাছ থানার বেনুঘাট চওড়ারহাট এলাকায়।

এ ঘটনায় হারাগাছ থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ১০২ ধারার বিধান অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন নং-৭৯/২৬ দায়ের করা হয়েছে।
হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক সৌগন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে হারাগাছ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button