sliderস্থানিয়

নগরকান্দায় কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধীদের মাঝে কৃষি উপকরণ ও হুইলচেয়ার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯ নম্বর লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০০টি কীটনাশক স্প্রে মেশিন, ২৬টি সেলাই মেশিন এবং ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল দুপুর আড়াইটায় লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার।
এ সময় স্থানীয় কৃষকদের কৃষিকাজে সহায়তার লক্ষ্যে ১০০টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে দেওয়া হয় ২৬টি সেলাই মেশিন। পাশাপাশি চলাচলে সহায়তা প্রয়োজন এমন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এসব সহায়তা কৃষকদের আধুনিক কৃষি উপকরণ ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি দুস্থ নারীদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সহায়তা করবে। একই সঙ্গে হুইলচেয়ার পাওয়ার ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুবিধাভোগী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষি সহায়তা, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button