slider

মানিকগঞ্জে আয়েশা হক কালচারাল সেন্টার এন্ড লাইব্রেরীর যাত্রা শুরু

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সুস্থ ধারার সাংস্কৃতিক সমাজের জন্য আলোকিত মানুষ চাই”
আজ মানিকগঞ্জ পৌরসভাধীন জয়নগর যোসেফ মেমোরিয়াল ফাউন্ডেশনের অধিভুক্ত জায়গায় নতুন ভবনকে
সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার এন্ড লাইব্রেরি নামকরণ করে শুভ যাত্রা শুরু করলেন।

আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে বিকেল থেকে সন্ধা পর্যন্ত আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো.হাবিল উদ্দিন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি কাইয়ুম শাহজীর সঞ্চালনায় সাহিত্য ভবনের উদ্ভোধন ঘোষনা করেন ড. অধ্যাপিক সাইদা হুসাইন মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের মেয়র মো.রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপিক ড.তৃণা রুবাইয়া মামুন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, অধ্যক্ষ আব্দুল করিম, অধ্যাপক মনোয়ার হোসেন, ড.অধ্যাপক মো.ফারুক হোসেন, জনাব মো. দেলোয়ার হোসেন, আবু এম জাফরুল্লাহ, তাসনিম মামুন জাফরুল্লাহ, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা আবুবকর সিদ্দিক, কবি মো.মাসুদ আহমেদ, বাবু মৃণাল কান্তি সরকার, এস এম রাব্বি প্রমুখ।

বক্তারা বলেন বৈশ্বিক পূঁজিবাদী অর্থব্যবস্থায় সমাজে চারিদিকে ভোগবাদ ও সাম্প্রদায়িকতাসহ সুস্থধারার সংস্কৃতির আকালের এই সময়ে সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার ও লাইব্রেরি নিজস্ব ভবনে কবি সাহিত্যের চর্চার আলো আরও বিকশিত ও বেগবান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button