ভয়ঙ্কর কেলেঙ্কারি ফাঁস : শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে ত্রাণ

২০১০ সালে ভূমিকম্পে সর্বস্ব হারানো হাইতির মানুষের জন্য ‘শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে ত্রাণ’ কর্মসূচি চালানো হয়েছে। ভয়ঙ্কর সেই ভূমিকম্পের সময়ের এমন কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছেন ব্রিটিশ দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের একজন প্রাক্তন কর্মকর্তা।
সম্প্রতি ওয়ার্ল্ড ভিশনের প্রাক্তন এক কর্মকর্তা জানান, হাইতিতে প্রতিষ্ঠানটির কর্মীরা ত্রাণ এবং অন্যান্য সহায়তার বদলে দূর্যোগ আক্রান্তদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতেন। অনেক কর্মী টাকার বিনিময়েও অসহায় মহিলাদের তাদের শয্যসঙ্গী হতে বাধ্য করতেন।
ওয়ার্ল্ড ভিশন গত বছর ব্রিটিশ সরকারের থেকে ১৭ মিলিয়ন পাউন্ড সাহায্য পেয়েছে। এই কেলেঙ্কারির অভিযোগ আসায় ব্রিটিশি সরকারের তরফ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে। ব্রিটিশ এমপিরা গত শনিবার এই ঘটনার সমালোচনা করে তদন্তের আহবান জানিয়েছেন।
বৃটিশ সাংসদ নাইজেল এভানস বলেছেন, ‘এটা অবাক করা বিষয়। অসহায় মানুষদের সঙ্গে কী করে একজন এমন আচরণ করতে পারে।’ ২০১৭ পর্যন্ত এই দাতব্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বেসেডর ছিলেন বৃটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা হলিউড তারকা মেগান মার্কেল।




