খেলা

ভারতীয় ক্রিকেট দলে পরিবর্তন

টি২০ ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে ভারতের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হলো। ভারতের পরের ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে আগামী ২৬ জুলাই। শ্রীলঙ্কা সফরে গিয়ে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি২০ ম্যাচ খেলবে ভারত। টেস্টের জন্য ভারতীয় নির্বাচকরা বেছে নিলেন ১৬ জনের দল। দলে ডাক পেয়েছেন রোহিত শর্মা। তিনি ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। করুন নায়ারের পরিবর্তে দলে ডাক পেলেন তিনি।
ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কূলদীপ যাদব এবং অভিনব মুকুন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button