Uncategorized

বোলিংয়ের বৈধতা পেলেন তাসকিন ও সানি

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের বৈধতা পেলেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং টেস্ট দেন তারা। আজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, তাদের দুজনের বোলিংই বৈধ।
আন্তর্জাতিক ক্রিকেটে একজন বোলার তার অ্যাকশনের সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি হাত বাঁকাতে পারেন। কিন্তু তাসকিন- সানির আগের পরীক্ষায় দেখা যায়, তাদের অ্যাকশনে হাত অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ভেঙে যায়। ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে।
পরে বোলিং অ্যাকশন শোধরে চলতি মাসে পরীক্ষা দেন তারা। সেই পরীক্ষায়ই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দেখেছে, অ্যাকশন ঠিক মতোই শোধরে নিয়েছেন এ দুজন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বোলিং করতে আর কোনো বাধা নেই।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তাসকিন আহমেদ এখন আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে ঢুকে যাবেন। তার ফেরার সম্ভাবনা আছে বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল ১৩ জনের স্কোয়াড ঘোষণা করে। তখনই প্রধান নির্বাচক জানিয়েছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অনুমতি দিলে তাসকিনকে দলভুক্ত করা হবে। সেই অনুমতি পেয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন ও সানির অ্যাকশনে ত্রুটি ধরেন আম্পায়াররা। পরে চেন্নাই তাদের বোলিং অ্যাকশনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে তাদের। পরে বিশ্বকাপের মাঝপথেই তাদের দেশে ফিরে আসতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button